নগরীর পাহাড়তলী এলাকায় রেলওয়ের জায়গা থেকে অবৈধ প্রায় ৫০০টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উদ্ধার হয়েছে প্রায় সাড়ে ৩ একর জায়গা।
সোমবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
অভিযানে নেতৃত্বে দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।
এর আগে বুধ ও বৃহস্পতিবার নগরের সিআরবি ও পাহাড়তলী এলাকায় উচ্ছেদ করা হয় অবৈধ প্রায় ৪৩০টি স্থাপনা।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. মাহবুবুল করিম বলেন, সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অভিযানে রেলওয়ের সাড়ে ৩ একর জায়গা উদ্ধার করা হয়। এ অভিযান চলমান থাকবে।








