Site icon CPLUSBD.COM

পাহাড়তলীতে স্ত্রীকে খুন করে ছয় বছর ধরে পলাতক, অবশেষে ধরা..

সিপ্লাস প্রতিবেদক: স্ত্রীকে খুন করে ছয় বছর পালিয়ে থাকার পর অবশেষে গ্রেফতার করা হয়েছে আবুল হোসেন লিটন নামে এক ব্যক্তিকে।

শনিবার সকালে ফেনী জেলার সোনাগাজী থানাধীন মাদ্রাসা মোড় এলাকা থেকে লিটনকে গ্রেফতার করে র‌্যাব-৭।

তিনি নগরীর পাহাড়তলী থানা এলাকার আলোচিত নাসিমা আকতার হত্যা মামলার চার্জশিটভুক্ত একমাত্র আসামি।

র‌্যাব-৭ সহকারি পরিচালক মাহমুদুল হাসান মামুন বলেন, পারিবারিক কলহের জের ধরে ২০১৪ সালের ৩১ মার্চ চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকার বাসায় স্ত্রী নাসিমাকে গলায় ওড়না পেচিয়ে হত্যা করে লিটন। এরপর থেকে পলাতক ছিলেন তিনি।

আলোচিত এ হত্যা মামলাটি তদন্ত করে লিটনকে আসামি করে চার্জশীট দেয় সিআইসি। দীর্ঘদিন ধরে গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন তিনি।

শনিবার গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হয়েছে।