সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাহাড়তলী থানার ওসির নামে ফেসবুকে মানহানিকর পোস্ট দেয়ায় এক কিশোরকে আটক করা হয়েয়েছে।
তার নাম মো. আবু তালেব ছাহেল (১৭)। সে পাহাড়তলী নয়া বাজার এলাকার মৃত আবু তাহেরের পুত্র।
তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়- গত ২২ এপ্রিল Samsor Naher নামের ফেসবুক আইডি থেকে পাহাড়তলী থানার ওসি মঈনুর রহমানকে উদ্দেশ্য করে মানহানিকর পোস্ট দেয়া হয়। বিষয়টি নজরে আসার পর তথ্যপ্রযুক্তির মাধ্যমে শনাক্ত করে উক্ত কিশোরকে বিভিন্ন আলামতসহ পুলিশ আটক করে। এ ব্যাপারে এসএসআই আব্দুল্লাহ আল মাসুদ বাদী হয়ে আজ রোববার (৩ মে) মামলা দায়ের করেন।








