সিপ্লাস প্রতিবেদক: নগরীর পাহাড়তলী সিগন্যাল কলোনি এলাকা থেকে এলজি ও গুলিসহ মো. মোশাররফ হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৫ জানুয়ারি) বিকালে তাকে গ্রেফতার করা হয়। মোশারফের কাছ থেকে একটি এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃত মো. মোশাররফ হোসেন কুমিল্লা জেলার লাঙ্গলকোট থানাধীন ময়ুরা এলাকার বজলুর রহমানের ছেলে। তিনি পাহাড়তলীর সিগন্যাল কলোনি এলাকায় বসবাস করেন।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম বলেন, পাহাড়তলী সিগন্যাল কলোনি এলাকা থেকে অস্ত্রসহ ও গুলিসহ মো. মোশাররফ হোসেন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।








