নিউজটি শেয়ার করুন

পাহাড়তলী হাজী ক্যাম্প এলাকায় ফেনন্সিডিলসহ আটক ২

সিপ্লাস প্রতিবেদক: পাহাড়তলী থানাধীন হাজী ক্যাম্প, সিগনাল কলোনী সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৭০ বোতল ফেনন্সিডিলসহ ২ জনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগ।

সোমবার (৮ ফেব্রুয়ারি) বিকাল পৌনে পাচটার দিকে তাদেরকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, আলেয়া বেগম @ বুচুনী (৫২), স্বামী-আবুল বশর, পিতা-মৃত আঃ ছোবহান, সাং-শাহ আলী পুর, কেরাইয়ার বাড়ী, থানা-লাকসাম, জেলা-কুমিল্লা, ও নিউ শহীদ লেইন, স্ক্র্যাপ কলোনী, আলেয়ার বাসা, থানা-আকবরশাহ, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-হাজী ক্যাম্প, সিগনাল কলোনীস্থ জিকু কলোনীর ৩ নং বাসা, থানা-পাহাড়তলী, জেলা-চট্টগ্রাম, এবং সীমা আক্তার (৩০), স্বামী-মোঃ সুমন, পিতা-আবু বশর, সাং-শাহ আলী পুর, কেরাইয়ার বাড়ী, থানা-লাকসাম, জেলা-কুমিল্লা, ও নিউ শহীদ লেইন, স্ক্র্যাপ কলোনী, আলেয়ার বাসা, থানা-আকবরশাহ, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-হাজী ক্যাম্প, সিগনাল কলোনীস্থ জিকু কলোনীর ৩ নং বাসা, থানা-পাহাড়তলী, জেলা-চট্টগ্রাম।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক মুহাম্মদ ওসমান গনি এর নেতৃত্বে বিশেষ টিম-২ পাহাড়তলী থানাধীন হাজী ক্যাম্প, সিগনাল কলোনী সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৭০ বোতল ফেনন্সিডিল সহ আলেয়া বেগম @ বুচুনী (৫২) ও সীমা আক্তার (৩০)কে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে পাহাড়তলী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে তিনি জানান।