Site icon CPLUSBD.COM

পাহাড়ের একটি ঘরও বিদ্যুৎ সেবা হতে বঞ্চিত হবেনা- দীপংকর তালুকদার এমপি

পাহাড়ের একটি ঘরও বিদ্যুৎ সেবা হতে বঞ্চিত হবেনা বলে বলেছেন দীপংকর তালুকদার এমপি।

মঙ্গলবার (২৮ জানুয়ারী ২০২০)সকাল ১০ ঘটিকায় রাঙামাটির দূর্গম রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় ৫০ লক্ষ টাকায় কাকড়াছড়ি ও শফিপুর এলাকায় বিদ্যুৎ বিভাগের নতুন সম্প্রসারিত ১১ হাজার কেবি বিদ্যুৎ লাইন উদ্বোধন কালে ২৯৯ নং আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী পাহাড়কে আলোকিত করতে ৫শ কোটি টাকাসহ সোলার বরাদ্দ দিয়েছে আগামীতে পাহাড়ের প্রতিটি ঘরে ঘরে মানুষ বিদ্যুৎ সুবিধা পাবে কেউ বঞ্চিত হবেনা।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক, রাঙামাটি বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী এ,আর মুজিব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা,সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান উথিনসিন মারমা, রাঙামাটি জেলা প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পুলক বড়ুয়া,সাধারণ সম্পাদ পুচিংমং মারমা, ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা,সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তিনি আরো বলেন, পাহাড়ের মানুষ যাতে অন্ধকারে না থাকে এবং বিদ্যুতের আলোয় আলোকিত হতে পারে, সে জন্য যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে আওয়ামিলীগ সরকার। ‘যুগ যুগ ধরে আমাদের এই এলাকাটি অবহেলিত। বিদ্যুৎ ও যোগাযোগসহ নানা ক্ষেত্রে পিছিয়ে থাকা এ এলাকার উন্নয়নে এগিয়ে এসেছে সরকার। ‘শেখ হাসিনা সরকারের এ উদ্যোগ দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত মানুষের বৈদ্যুতিক চাহিদা পূরণে অসাধারণ ভূমিকা রাখছে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী পাহাড়কে আলোকিত করতে ৫শ কোটি টাকাসহ সোলার বরাদ্দ দিয়েছে আগামীতে পাহাড়ের প্রতিটি ঘরে ঘরে মানুষ বিদ্যুৎ সুবিধা পাবে কেউ বঞ্চিত হবেনা।