নিউজটি শেয়ার করুন

পাহাড় কাটায় চট্টগ্রামে তিন ব্যক্তি ও ১ প্রতিষ্ঠানকে ৭ লাখ টাকা জরিমানা

সিপ্লাস প্রতিবেদক: অবৈধভাবে পাহাড় কাটা ও ছাড়পত্রবিহীন বহুতল ভবন নির্মাণের অভিযোগে তিন ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে ৭ লাখ ১৪ হাজার টাকা জরিমানা করছে পরিবেশ অধিদফতর।

বুধবার (৮ সেপ্টেম্বর) শুনানি শেষে এ জরিমানা করেন পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মো. নূরুল্লাহ নূরী।

পরিবেশ অধিদফতর সূত্রে জানা যায়, পাহাড় কাটার অভিযোগ খুলশী থানার ভিআইপি হাউজিং এলাকার কুদরত-ই-খুদাকে ৪ লাখ ৪৪ হাজার টাকা, শাহজাহান হায়দার চৌধুরীকে ১ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা এবং একে খান কোম্পানিকে ৯২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া, পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়া বহুতল ভবন নির্মাণের অভিযোগে একই এলাকার মোহাম্মদ হোসেন হিরনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদফতর চট্টগ্রামের পরিচালক নূরুল্লাহ নূরী গণমাধ্যমকে বলেন, অবৈধভাবে পাহাড় কাটাসহ বিভিন্ন অসঙ্গতি থাকায় খুলশী থানার ভিআইপি হাউজিং এলাকার ৩ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠানকে ৭ লাখ ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাদের আগামী ৭ দিনের মধ্যে ট্রেজারি চালানের মাধ্যমে জরিমানাকৃত অর্থ জমা দিতে বলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here