নিউজটি শেয়ার করুন

পায়ুপথে এক কেজি সোনা পাচারের চেষ্টা!

পায়ুপথে সোনা পাচারের চেষ্টা
ছবি: সংগৃহীত

সিপ্লাস ডেস্ক: পায়ুপথের মধ্যে প্রায় কেজি সোনার পেস্ট লুকিয়ে পাচারের সময় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এক্স-রে করার পর ওই ব্যক্তির পায়ুপথে প্রায় ৪২ লাখ রুপির ওই সোনার পেস্টের সন্ধান পায় পুলিশ।

বুধবার ভারতের একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের মনিপুরের ইম্ফল বিমানবন্দর থেকে রাজধানী নয়া দিল্লি যাওয়ার পথে মোহাম্মদ শরীফ নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।

বিমানবন্দরে যাত্রা শুরুর আগে নিরাপত্তা চেকিংয়ের সময় ওই ব্যক্তির শরীরে ধাতুর উপস্থিতি টের পায় সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ)। পরে তাকে মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে তার তলপেটের এক্স-রে করা হয়। সেখানেই শরীরে লুকানো ধাতব পদার্থের উপস্থিতি ধরা পড়ে।

সিআইএসএফ এক বিবৃতিতে জানিয়েছে, ভারতের কেরালার বাসিন্দা শরীফ জিজ্ঞাসাবাদে পায়ুপথে সোনা বহন করার বিষয়টি স্বীকার করেছেন। পরে শরীফের শরীর থেকে ৯০৯.৬৮ কেজি ওজনের চার প্যাকেট সোনার পেস্ট উদ্ধার করা হয়।

পরবর্তী জিজ্ঞাসাবাদের জন্য শরীফকে বিমানবন্দনের কাস্টমস বিভাগের কাছে হস্তান্তর করা হয়। তাদের হেফাজতে ২৪ ঘণ্টার থাকার পর জামিনে মুক্তি পান শরীফ।

এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক ইম্ফলের এক কাস্টমস কর্মকর্তা জানান, শরীফ সোনাগুলো আসল মালিক নন, তিনি শুধুমাত্র বহনের কাজ করছিলেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here