নিউজটি শেয়ার করুন

পিএবি সড়কে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ একই পরিবারের ৩ জন সহ আহত-৪

পটিয়া-আনোয়ারা-বাঁশখালী (পিএবি) সড়কে ট্রাক- সিএনজি অটো রিকশা সংঘর্ষে একই পরিবারের ৩ জন সহ ৪ জন আহত হয়েছে।

রবিবার বিকাল ৫ টায় পিএবি সড়কের বড় উঠান এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

আহতদের প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানাগেছে।

আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, রবিবার বিকালে উপজেলার উত্তর হাজিগাঁও এলাকার মো. রবিউল (৪৫) পরিবারের সদস্যদের নিয়ে সিএনজি অটোরিকশা যোগে চট্টগ্রাম শহরে যাওয়ার পথে পিএবি সড়কের বড় উঠান এলাকায় বিপরিত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখমুখি সংঘর্ষ হলে এ দূর্ঘটনা ঘটে।

দূর্ঘটনায় মো. রবিউল (৪৫) ছাড়াও তাঁর স্ত্রী সুখি আক্তার (৪০) ছেলে মো. সবুজ (১২) ও সিএনজি চালক আনোয়ারা শিলাইগড়া এলাকার আবু তাহের (২৮) গুরুতর আহত হয়।

আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা: মেজবাহ জানান, দূর্ঘটনায় আহতদের আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি। এতে সুখি আকতার ও সিএনজি চালক তাহেরের অবস্থা গুরুতর।