নিউজটি শেয়ার করুন

পিছিয়ে গেল আফ্রিকার বিশ্বকাপ বাছাই

সিপ্লাস ডেস্ক: কোভিড-১৯ মহামারীর জন্য আফ্রিকা অঞ্চলের ২০২২ কাতার বিশ্বকাপ বাছাই পিছিয়ে দেওয়া হয়েছে। এই অঞ্চলের বাছাই পর্ব শুরু হবে আগামী বছরের জুনে।

এক বিবৃতিতে বুধবার বিষয়টি নিশ্চিত করে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ) জানায়, বাছাই পর্ব শেষ হবে পাঁচ মাসে। আগের সূচিতে আগামী অক্টোবরে শুরু হওয়ার কথা ছিল এই অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে আফ্রিকার অধিকাংশ দেশে ফুটবল বন্ধ রয়েছে। খেলা চলছে কেবল দক্ষিণ আফ্রিকা, মিশর, তিউনিশিয়া ও মরোক্কোয়।