নিউজটি শেয়ার করুন

পিতৃত্বকালীন ছুটি সাত মাস হচ্ছে ফিনল্যান্ডে

সানা মারিন নেতৃত্বাধীন সরকারের নতুন এ প্রস্তাবে প্রথমবার বাবা হওয়ার সময় পুরুষদের সাত মাসের কাছাকাছি ছুটি দেয়ার কথা বলা হয়েছে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দেশটিতে প্রথম মা হওয়া নারীরাও এতদিন এ পরিমাণ ছুটি পেতেন। আর বাবাদের ছুটি ছিল এর অর্ধেক।

ইউরোপের প্রায় ৫৫ লাখ জনগোষ্ঠীর এ দেশটিতে সন্তান জন্মদানের আগে আগে নারীদের অতিরিক্ত আরও একমাসের গর্ভকালীন ছুটিও দেয়া হয়।

লৈঙ্গিক সমতা ও জন্মহার বাড়াতে ফিনল্যান্ডের নারী নেতৃত্বাধীন সরকার পিতৃত্বকালীন ছুটির এ ‘আমূল সংস্কারের’ পরিকল্পনা করছে বলে জানিয়েছেন পোকেনন।

বাবাদের সবেতন ছুটি বাড়ানোর কারণে সুইডেন ও আইসল্যান্ডে শিশু জন্মের হার বেড়েছে বলেও জানিয়েছেন তিনি।

২০১০ থেকে ২০১৮ সালের মধ্যে ফিনল্যান্ডে শিশুজন্মের হার পাঁচগুণ কমেছে। ২০১৮ সালে দেশটিতে মাত্র ৪৭ হাজার ৫৭৭টি শিশু জন্মেছে বলে এক সমীক্ষায় দেখা গেছে।

ফিনল্যান্ড সরকার আশা, পিতৃত্বকালীন ছুটি বাড়লে তা দেশে শিশু জন্মহার বাড়াতে সাহায্য করবে।

দেশটির জোট সরকারে থাকা পাঁচটি দলের সবগুলোরই শীর্ষ নেতৃত্বে আছেন নারীরা। এর মধ্যে চারটির প্রধানেরই বয়স ৩৫ বছরের কম। বামঘেঁষা সরকারের প্রধানমন্ত্রী সানা মারিনও বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী স্বীকৃতি পেয়েছেন।

গত মাসে সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ৫০তম বার্ষিক সভায় দেওয়া ভাষণে তরুণ এ নেতা নারীদের জন্য আরও ন্যায্য পৃথিবী প্রতিষ্ঠায় বিশ্বের বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়েছিলেন।

লৈঙ্গিক সমতা ‘এমনি এমনি প্রতিষ্ঠা হবে না’ বলেও তিনি মন্তব্য করেছিলেন।

ফিনল্যান্ডের আগের মধ্য-ডানপন্থি সরকারও ২০১৮ সালে পিতৃত্বকালীন ছুটি বাড়ানোর চেষ্টা করেছিল; যদিও ‘খরচ বেড়ে যেতে পারে’ শঙ্কায় শেষ পর্যন্ত সে পথে হাঁটেনি তারা।