চন্দনাইশ প্রতিনিধিঃ পিপিই পড়ে ইয়াবা পাচারকালে দোহাজারীতে সাড়ে আট”শ পিস ইয়াবাসহ আটক দুই যুবক।গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা এলাকায় ইয়াবাসহ কনক কুমার দাস (৩৫) ও পনির হোসেন (৪০) নামে দুই ব্যক্তিকে আটক করেছে দোহাজারী তদন্ত কেন্দ্র পুলিশ।
বৃহস্পতিবার (১৪ মে) রাত পৌণে একটায় দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্র আই.সি পরিদর্শক মনিরুল ইসলাম ভূইয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে দোহাজারী বাজারস্থ হাজারী টাওয়ার শপিং সেন্টারের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পূর্ব পার্শ্বে থেকে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃত কনক কুমার দাস পাবনা জেলার বেড়া উপজেলার মালদহ পাড়া (ঘোষপাড়া) এলাকার মৃত কিরন শংকর দাসের ছেলে।অপরজন পনির হোসেন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার আমগাও দবির উদ্দীন ভূইয়া বাড়ীর আব্দুল হাই বেপারীর ছেলে।
এব্যাপারে দোহাজারী তদন্ত কেন্দ্র আই.সি পরিদর্শক মনিরুল ইসলাম ভূইয়া জানান, “গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাত পৌণে একটায় দোহাজারী পৌরসভাস্থ হাজারী টাওয়ার শপিং সেন্টারের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পূর্ব পার্শ্বে থেকে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়।
পরে তাদের দেহ তল্লাশি করে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় সাড়ে আটশো পিস হালকা সোনালি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।” আসামিদের বিরুদ্ধে চন্দনাইশ থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

