নিউজটি শেয়ার করুন

পি আর সিংহার শেষ বিদায়ে সাথী গাউসিয়া কমিটি বাংলাদেশের মানবিক টিম

রাউজান প্রতিনিধিঃ  কুন্ডেশ্বরী ঔষধালয়ের স্বত্বাধিকারী, সাবেক লায়ন গভর্নর বীর মুক্তিযোদ্ধা প্রফুল্ল সিংহার (পি আর সিংহা) শেষ বিদায়ে সাথী হলেল ত্বরিকত ভিত্তিসংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ। “সৃষ্টির সেবাই নামই ত্বরিকত” শ্লোগানকে সামনে রেখে, করোনাকালে গাউসিয়া কমিটি বাংলাদেশ সারাদেশে এটিসহ ২২ তম সৎকার ও গতকাল পর্যন্ত ১৫১৯ টি লাশ দাফন সম্পন্ন করেছেন।

৪ ডিসেম্বর (শুক্রবার) সকাল ৯ টায় চট্টগ্রাম ইম্পেরিয়াল হাসপাতাল থেকে সৎকারের পি আর সিংহা লাশ সৎকারের জন্য রাউজান কুন্ডেশ্বরীস্থ তার নিজ বাসভবনে নিয়ে আসে গাউসিয়া কমিটির ফ্রী এম্বুলেন্স সার্ভিস টীম।

এই টিম গোসলসহ যাবতীয় কাজ সম্পন্ন করার পর সনাতনী ধর্মীয় গুরুরা ধর্মীয় রীতি-রেওয়াজ পালন ও প্রশাসন কর্তৃক গার্ড অব অনার প্রদান শেষে তাকে সৎকার করা হয়।

গাউসিয়া কমিটির করোনাকালে দাফন কাজের প্রধান সমন্বয়ক আলহাজ্ব এডভোকেট মোসাহেব উদ্দিন বখতিয়ারের নেতৃত্বে সহায়তা প্রদান করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ মানবিক টিম বায়েজিদের সাইফুল করিম বাপ্পা, আফজাল,রাসেল,সজীব, তাহের এবং রাউজান স্বেচ্ছাসেবক টীমের তাওহীদুল ইসলাম জব্বার, রাশেদুল আলম, মাকসুদুল আলম সুমন।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় নগরের একটি ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

উল্লেখ্য,প্রফুল্ল রঞ্জন সিংহ মহান মুক্তিযুদ্ধ চলাকালে সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীসহ রাজাকার বাহিনীর হাতে নৃশংসভাবে শহীদ হওয়া রাউজানের কুণ্ডেশ্বরীর নূতন চন্দ্র সিংহের পুত্র। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের যে মামলায় সাকা চৌধুরী মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছে, সেই মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন তিনি।