সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক বিবলিওগ্রাফার পুঁথিগবেষক মুহাম্মদ ইসহাক চৌধুরী আর নেই।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় নগরের বেসরকারি সার্জিস্কোপ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর। তিনি দীর্ঘদিন ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে, নাতি-নাতনিসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় নিজগ্রাম দক্ষিণ হুলাইনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
মুহাম্মদ ইসহাক চৌধুরী খ্যাতিমান পুঁথিবিশারদ আবদুস সাত্তার চৌধুরীর ছেলে।








