Site icon CPLUSBD.COM

পূর্ব পরিচয়ে দাওয়াত : অত:পর হাতিয়ে নিল টাকা ও মোবাইল

মো: মহিন উদ্দীন: পূর্ব পরিচয় থেকে থার্টি ফাস্ট নাইটের দাওয়াত দিয়ে নির্জন এলাকায় নিয়ে মারধর করে হাতিয়ে নেন টাকা ও মোবাইল এমন ঘটনা ঘটে বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফবাদ এলাকার পাহাড়িকা আবাসিকের ৭নং রোড়ের পশ্চিমে। এ ঘটনায় দায়ের করা মামলায় ৩ জনকে আটক করে পুলিশ।

সোমবার ( ৪ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে মহানগর দায়রা জজ আদালত আটককৃতদের কারাগারে প্রেরণ করে।

আটককৃতরা হলেন, পাঁচলাইশ থানার আমিন জুট মিল এলাকার মুন্সি মিয়ার বাড়ীর আবদুল হক ড্রাইভারের ছেলে আতিকুর রহমান সোহেল(২৬) , একই এলাকার হামজারবাগ কলোনীর কুয়ারপাড় কামালের বাড়ীর মো: কামাল উদ্দীনের ছেলে তাজউদ্দীন সুজন (২৫) এবং বায়েজিদ বোস্তামী থানার রৌফবাদ এলাকার পাহাড়িকা আবাসিক কলোনীর সিকদার কলোনীর ভাড়াটিয়া আবদুল জলিলের ছেলে মহিন (২২) নামে ৩ জন যুবককে আটক করে পুলিশ।

মামলা সুত্রে জানা যায়, গিয়াস উদ্দীন রিয়াদ (২৭) একজন চাকুরীজিবী। সে চাকরির সুবাধে ফুফুর বাসায় আসা যাওয়া থেকে পরিচিত হয় তাজউদ্দীন সুজন (২৫) নামে এক যুবকের সাথে। সেই সুত্রে গত ২৩ ডিসেম্বর পাঁচলাইশ থানার সঙ্গীত মোড়ে দেখা হয় অভিযুক্ত তাজউদ্দীন সুজনের সাথে। তখন সুজন ভিকটিম রিয়াদকে থার্টি ফাস্ট নাইটের দাওয়াত দেয়। তারপর সুজনসহ কয়েকজন যুবক গত ৩১ ডিসেম্বর রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে ভিকটিম রিয়াদকে বার বার ফোন করে নিয়ে যায়। এরপর অভিযুক্তরা চাকুরীজীবী রিয়াদকে কৌশলে বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফবাদ এলাকার পাহাড়িকা আবাসিকের ৭নং রোড়ের পশ্চিমে নির্জন পাহাড়ের পাদদেশে নিয়ে মারধর শুরু করে পকেটে থাকা নগদ ১০ হাজার টাকা, মোবাইল এবং বিকাশে থাকা ১৩৫০টাকা নেন। আবার মারধর শুরু করে পরিবার থেকে ২০ হাজার টাকা আনতে বলে না হয় মেরে ফেলার হুমকি দেয় তারা। তখন ভিকটিমের বিকাশে টাকা আছে তা উত্তোলন করার জন্য রৌফবাদ মোড়ে এসে বিকাশের দোকানে গিয়ে ১৩৫০ টাকা ক্যাশ আউট করে রাস্তায় এসে দাড়ালে এমন সময় একটি গ্রাম সিএনজি আসার মুহুত্তে গাড়ীতে উঠে চালককে দ্রুত চালিয়ে মুরাদপুর এসে ঘটনাটি পুলিশকে জানালে তারা সহযোগিতা করার আশ্বস্থ করে।

বায়েজিদ থানার এসআই রিদওয়ানুল হক সিপ্লাসকে বলেন, রৌফবাদ এলাকার পাহাড়িকা আবাসিকের ৭নং রোড়ের পশ্চিমে নির্জন পাহাড়ের পাদদেশে নিয়ে মারধর করে টাকা ও মোবাইল হাতিয়ে নেওয়ার ঘটনায় আটককৃতদের আজ আদালতে প্রেরণ করা হয়েছে।