রাজধানী ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারেগত ২৩ অক্টোবর প্রাথমিক শিক্ষকদের সমাবেশে পুলিশের হামলার প্রতিবাদে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
শনিবার বেলা ১১টা থেকে ১১টা ১০ মিনিট পর্যন্ত তারা এই কর্মসূচি পালন করেন।
এর আগে গত ১৪ অক্টোবর তারা সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ২ ঘণ্টা, ১৫ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত ৩ ঘন্টা, ১৬ অক্টোবর অর্ধদিবস ও ১৭ অক্টোবর পূর্ণদিবস কর্মবিরতি পালন করেন। ২৩ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হয় । এই মহাসমাবেশে পুলিশ শিক্ষকদের উপর হামলা করেন বলে তারা দাবি করেন।
মধ্য রুপকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ ইদ্রিস বলেন,আগামী ১৩ নভেম্বরের মধ্যে আমাদের দাবি মেনে নেয়া না হলে আমরা আগামী বার্ষিক ও সমাপনী পরীক্ষা এবং বই বিতরণ অনুষ্ঠান বর্জন করবো।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিগত ২৩/১০/২০১৯ইং তারিখে আমাদের শান্তিপূর্ণ মহাসমাবেশে নগ্ন পুলিশী হামলার প্রতিবাদে আজকের এই কর্মসূচী। আগামী১৩/১১/২০১৯ইং তারিখের মধ্যে আমাদের যৌক্তিক দাবী প্রধান শিক্ষক ১০ তম এবং সহকারি শিক্ষক ১১ তম গ্রেড মানা না হলে সমাপনী পরীক্ষা,বার্ষিক পরীক্ষাসহ যাবতীয় কার্যক্রম বর্জন করা হবে।








