নিউজটি শেয়ার করুন

রাজধানীর ৫৪টি বাড়ি পুলিশের নজরবন্দি

রাজধানীর মোহাম্মদপুর এলাকার কাদেরাবাদ হাউজিংয়ের ৫৪টি বাড়িকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে পুলিশের নজরবন্দিতে রাখা হয়েছে। বাড়িগুলোর বাসিন্দাদের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (২৭ মার্চ) ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর থানা পুলিশ ওই ভবনগুলো ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করে।

এ প্রসঙ্গে মোহাম্মদপুর থানার ওসি আবদুল লতিফ গণমাধ্যমকে বলেন, আইইডিসিআরের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকায় করোনায় আক্রান্ত রোগী থাকতে পারে কিংবা আছে পুরো মোহাম্মদপুর এলাকার এরকম ৫৪টি বাসার তালিকা আমরা পেয়েছি। আইইডিসিআর থেকে পুলিশ সদর দপ্তর মাধ্যমে পাওয়া ওই তালিকা অনুযায়ী ৫৪টি বাসাকে ঝুঁকিপূর্ণ হিসেবে নজরদারিতে রাখা হয়েছে।