নিউজটি শেয়ার করুন

পুলিশ কর্মকর্তার সঙ্গে পরীমনির সম্পর্ক, তদন্ত কমিটি গঠন

বিনোদন ডেস্ক: ব্যাপক আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমনির সঙ্গে ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) গোলাম সাকলায়েন শিথিলের ‘সম্পর্ক’ তদন্তে পুলিশ সদর দপ্তর তিন সদস্যের কমিটি গঠন করেছে।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (মিডিয়া অ্যান্ড প্ল্যানিং) হায়দার আলী রোববার রাতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন ।

তিনি জানিয়েছেন, পুলিশ সদর দপ্তরের একজন ডিআইজিকে প্রধান করে ওই কমিটি করা হয়েছে।

আরেকটি সূত্রে জানা গেছে, তদন্ত কমিটির নেতৃত্বে আছেন- পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি (ট্রেনিং) মিয়া মাসুদ করিম, ডিএমপির উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন সেন্টারের উপ-কমিশনার (ডিসি) হামিদা পারভীন এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার (ফরেনসিক) রুমানা আক্তার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here