নিউজটি শেয়ার করুন

পুলিশ কর্মকর্তা বাবার অস্ত্র দিয়ে ছেলের আত্মহত্যা

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) মাহিন উদ্দিনের নামে ইস্যু করা অস্ত্রের গুলিতে তার ছেলে মো. মাহিন (১৯) আত্মহত্যা করেছে।

নগরীর আকবর শাহ থানার সিটি গেইট শাপলা আবাসিক এলাকায় শুক্রবার (২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পারিবারিক কলহের জেরে বাবা জুমার নামাজ পড়তে গেলে ছেলে মাহিন পিস্তল দিয়ে নিজের ডান বুকে গুলি করে। এ অবস্থায় প্রতিবেশীরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে আসেন। পরে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মাহিন এইচএসসি পাস করেছে বলে জানা গেছে।