দুর্গাপূজা উপলক্ষে নতুন গান নিয়ে এলো ‘বন্দর ব্যান্ড’।
চট্টগ্রামের ভিন্ন ধারার এ ব্যান্ডটি দেবী দুর্গাকে নিয়ে তৈরি ‘উৎসবে মা’ শিরোনামে গানটির ভিডিও বুধবার ইউটিউবে মুক্তি দেয়।
বাজেরে ঢোল বাজেরে, খুশিতে মন নাচেরে… এমন কথার গানটি লিখেছেন ও সুর করেছেন শুভ বড়ুয়া। ব্যান্ডের লাইনআপে রয়েছেন ভোকালে মিঠুন ঘোষ, গিটারে শুভ বড়ুয়া ও ছোটন তালুকদার, কী-বোর্ডে রিপন শীল, ড্রামসে শুভ চক্রবর্ত্তী।
ব্যান্ডের ভোকাল মিঠুন ঘোষ জানান, দুর্গা পূজাকে নিয়ে একটি নিজস্ব গানের পরিকল্পনা অনেকদিন ধরেই তাদের ছিল। ব্যান্ডের সব সদস্যের ঐকান্তিক চেস্টায় তাদের এ গান তৈরি করা সম্ভব হয়েছে।
গানটির ভিডিও নির্মাণ করা হয়েছে অনন্যা আবাসিক এলাকা, সিআরবিসহ চট্টগ্রামের বিভিন্ন স্থানে। আর এতে অংশ নিয়েছে এক ঝাঁক তরুণ-তরুণী।








