Site icon CPLUSBD.COM

পূজা উদযাপন পরিষদের সাথে কাউন্সিলর ফেরদৌস বেগম মুন্নীর মতবিনিময়

সিপ্লাস প্রতিবেদক: বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। আওয়ামী লীগ সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিল, এখনো আছে এই শ্লোগানকে সামনে রেখে আসন্ন শ্বারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের সংরক্ষিত -১ (১,২ ও ৩ নং) ওয়ার্ড মহিলা কাউন্সিলর ফেরদৌস বেগম মুন্নীর সাথে পূজা মণ্ডপের নেতৃবেৃন্দের সাথে নগদ অর্থ প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।

মহিলা কাউন্সিলর ফেরদৌস বেগম মুন্নী বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। আওয়ামী লীগ সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিল, এখনো আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে অসাম্প্রদায়িক চেতনার স্বপ্ন দেখেছিলেন তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন সে চেতনায় এগিয়ে যাচ্ছে। আমরা যারা আওয়ামী রাজনীতি করি, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করি সকলই একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র বিণির্মাণে ঐক্যবদ্ধ। সরকার হিন্দু, মুসলিম সবার জন্য সমানতালে সমঅধিকার বাস্তবায়নে কাজ করছে। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের কোথাও কোনো সংগ্যালঘুর উপর কোন ধরণের নির্যাতন হয়নি। তাই আসুন সকলে মিলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে অসাম্প্রদায়িক দেশ নির্মাণে কাজ করি।

তিনি বলেন, বিগত সময়ে কাউন্সিলর না থাকলেও জনগণের পাশে ছিলাম। এই এলাকার জনগণের সাথে আমার আত্মার সম্পর্ক। এখানে যারা বসবাস করেন তারা সবাই আমরা একটি পরিবার। এখানে কে হিন্দু, কে মুসলিম সেটা বড় কথা নয়। আমাদের ভিতরে কোন বিভেদ থাকবে না। ধর্ম যার যার, উৎসব হবে সবার। তাই দল-মত নির্বিশেষে সনাতনী সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দূর্গা পূজা উদযাপনে সুশৃঙ্খলভাবে পালন করতে সকলের সহযোগিতা কামনা করেন।

শনিবার বিকালে চট্টগ্রাম নগরীর বায়েজীদ থানার অক্সিজেনস্থ মুন্নি কমিশনার বাইলেন মহিলা কাউন্সিলর এর নিজ বাড়ীতে বায়েজিদ থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী উজ্জল কুমার দেওয়ানজীর সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ধর্ম যার যার, উৎসব হবে সবার। তাই দল-মত নির্বিশেষে সনাতনী সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দূর্গা পূজা উদযাপনে সুশৃঙ্খলভাবে পালন করতে সকলের সহযোগিতা কামনা করে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সংরক্ষিত -১ (১,২ ও ৩ নং) ওয়ার্ড মহিলা কাউন্সিলর ফেরদৌস বেগম মুন্নী বায়েজিদ থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিমুল দে’র পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বায়েজিদ থানা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক সায়েম উদ্দীন কামাল।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রিতু মুহুরী, প্রদীপ মুহুরী, বাসু, শুভ সেন, নেপাল দাশ, সোমা সরকার, রূপন দেওয়ানজী, পল্টু পালিত, সুজিত চৌধুরী, প্রদীপ সাহা প্রমুখ।

মতবিনিময় শেষে ২০টি দূর্গাপূজা মণ্ডপের নেতৃবৃন্দের হাতে নিজস্ব তহবিল থেকে নগদ অর্থ বিতরণ করেন কাউন্সিলর ফেরদৌস বেগম মুন্নী।