পূর্ব বাকলিয়া ওয়ার্ডে হারুন উর রশিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হারুনর রশীদ। বিএনপি প্রার্থীর ঋণ খেলাফির কারণে বাছাইয়ে মনোনয়ন বাতিল হয়। আজ রোববার (৮ মার্চ) বিদ্রোহী প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেয়ায় বিনা প্রতিদ্বন্দিতায় তিনি নির্বাচিত হলেন।