নিউজটি শেয়ার করুন

পৃথিবীর সর্বোচ্চ টাওয়ার দুবাইয়ের ‘বুর্জ খলীফাতে ভেসে উঠবে বঙ্গবন্ধুর ছবি

এম আবদুল মান্নান, আবুধাবী: বাংলাদেশের স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীকে সামনে রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে আগামীকাল বুধবার (১৭ই মার্চ ২০২১) পৃথিবীর সর্বোচ্চ টাওয়ার সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ের ‘বুর্জ খলীফা’ বঙ্গবন্ধুর ছবিতে সাজবে।

দুবাইযেররবুর্জ খলীফাতে স্হানীয় সময় রাত ৮টায় আরবি ও ইংরেজি ভাষায় জন্ম শত বর্ষের ঘোষণাসহ শতাব্দীর মহানায়কের ছবি ভেসে উঠবে।

এদিকে আমিরাতের রাজধানী আবুধাবীর এডনক টাওয়ারেও স্হানীয় সময় সন্ধ্যা ৭ টায় শতাব্দীর মহানায়কের ছবি ভেসে উঠবে বলে জানিয়ে বিষয় দুটো নিশ্চিত করেছেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাস্ট্রদূত মোহাম্মদ আবু জাফর।

তিনি আগামীকাল সন্ধ্য ৭ টায় স্বযং নিজেও এডনক টাওয়ারের সামনে উপস্হিত থাকবেন বলে জানান।

উল্লেখ্য যে, ২০১৯ সালে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে দুবাইয়ের বূ্র্জ খলীফাতে বাংলাদেশের জাতীয় পতাকা প্রদশির্ত হয়েছিল।