পেকুয়া প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়ায় আলোচিত জয়নাল আবেদীন হত্যা মামলার এজাহার নামীয় আসামি নুর মুহাম্মদকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দুপুরে চকরিয়া উপজেলার খুটাখালীস্থ কচ্ছপিয়া এলাকা থেকে হাইওয়ে পুলিশের সহায়তায় পেকুয়া থানা পুলিশ নুর মুহাম্মদকে গ্রেফতার করে।
তিনি পেকুয়া উপজেলার মগনামা ইউপির সাতঘর পাড়া এলাকার মৃত আবদুল মালেক এর পুত্র।
মামলার বাদী নিহত জয়নালের ভাই আমিরুজ্জামান আসামী নুর মুহাম্মদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমার ভাই জয়নালকে নির্মমভাবে হত্যা করে নুর মুহাম্মদ সহ সংঘবদ্ধ সন্ত্রাসীরা। সোমবার এজাহার নামীয় আসামী নুর মুহাম্মদ চকরিয়ায় আত্মগোপনে ছিলেন। সেখানে আমরা সোর্স লাগিয়ে তার অবস্থান শনাক্ত করে চকরিয়া হাইওয়ে পুলিশের সহায়তায় পেকুয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
মূল আসামীসহ নির্মম হত্যাকান্ডে জড়িত পরিকল্পনাকারীদের দ্রুত গ্রেফতারে প্রশাসনের প্রতি অনুরোধ জানান তিনি।
পেকুয়া থানার ওসি সাইফুর রহমান মজুমদার জয়নাল হত্যা মামলার এজাহার নামীয় আসামী নুর মুহাম্মদকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।








