এফ এম সুমন,পেকুয়া: সারা দেশের ন্যায় ইউনিয়ন পর্যায়ে গণটিকার আওতায় কক্সবাজারের পেকুয়ায় গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। উপজেলার ৭টি ইউনিয়নের আজ মোট ৪হাজার দুইশ জন মানুষকে এই টিকার আওতায় আনা হয়। যেখানে বয়োবৃদ্ধ নারী প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্নদের অগ্রাধিকার দেয়া হয়।
সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুতাছেম বিল্লাহ মগনামায় এই টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসময় মগনামা ইউপি চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ছাবের, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মুজিবুর রহমান, পেকুয়া থানার ওসি তদন্ত কানন সরকার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
পরে তারা উপজেলার প্রায় সবকটি কেন্দ্রে যান এবং টিকা কার্যক্রম দেখেন। এসময় উপজেলা সহকারী কমিশনার ভুমি আসিফ আল জিনাত, ইউপি চেয়ারম্যানগণ ওইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলার ৭টি ইউনিয়নে সকাল থেকে সুশৃঙ্খলভাবে মানুষকে এ টিকা দেয়া হয়। টিকায় মানুষ উদ্বুদ্ধ হচ্ছে তার হার সফলজনক জানিয়েছেন সংশ্লিষ্টরা। আজ প্রথমদিন ২৫ উর্দ্ধো জনসাধারণকে এই টিকা দেয়া হয়। এই টিকা কার্যক্রম অব্যাহত থাকবে বলে ও জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ ছাবের বলেন, উপজেলায় ৭টি ইউনিয়নে প্রায় সব কেন্দ্রে মানুষ উৎসাহ নিয়ে টিকা নিচ্ছেন। আমাদের প্রথম দিন যে টার্গেট ছিল তা ফিলআপ হচ্ছে। আমরা মানুষের আসা দেখে হতবাক। সবাই টিকা নিতে চাচ্ছে তার মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কষ্ট সফল হতে যাচ্ছে । আমরা চাই সকল মানুষ টিকার আওতায় আসুক কভিট মুক্ত বাংলাদেশ হোক।
তিনি টিকার সাথে যারা সহযোগীতা করছেন, এনজিও, ,সিপিপি, রেড়ক্রিসেন্ট , বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্টানসহ সকলকে ধন্যবাদ জানান।
এদিকে টিকা নিতে মানুষকে উদ্বুদ্ধ করতে মগনামা ইউপি চেয়ারম্যান ব্যতিক্রমী উদ্যোগ নেন তিনি তার নিজস্ব ব্যাবস্থাপনায় প্রা্য় ৮০ স্বেচ্ছাসেবককে নিয়ে তিনি তার ইউনিয়নে ব্যাপক প্রচার প্রচারণা সহ মানুষকে তাৎক্ষনিক রেজিস্ট্রেশন করিয়ে দেন। যার ফলে মানুষ নিজের বাড়িতে বসেই এই টিকার সেবা উপভোগ করেন।
চেয়ারম্যানের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকে। পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার মোজাম্মেল হোসেন চৌধুরী বলেন, মগনামার চেয়ারম্যানের উদ্যোগটি প্রশংসনীয় এই উদ্যোগটি সকলের নেয়া উচিৎ কেননা সাধারন মানুষকে টিকার আওতায় আনতে মানুষকে বুজাতে হবে যে টিকার বিকল্প নাই।
তিনি আরো বলেন, সচেতনতার মাধ্যমেই আমরা সফল হবো।

