নিউজটি শেয়ার করুন

পেকুয়ায় একজন চিকিৎসকসহ শনাক্ত ৮৮ সুস্থ ৬৬

এফ এম সুমন, পেকুয়া: কক্সবাজারের পেকুয়ায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ৮৮জনের।এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬৬ জন। হোম আইসোলেশনে রয়েছেন ২০জন এবং প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছে ২জন।

এদিকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডাঃবাবু চক্রবর্তীসহ ৫জন হাসপাতাল স্টাফ করোনাক্রান্ত হয়েছেন।

পেকুয়া উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন পেকুয়া সদর,বারবাকিয়াও রাজাখালী ইউনিয়নে।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:মো:ছাবের আহমদ জানান, এ পর্যন্ত পেকুয়ায় মোট-১১২১জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ৮৮ জনের রিপোর্ট পজিটিভ আসে।

তবে পেকুয়া উপজেলায় আজ পর্যন্ত করোনাক্রান্ত কোন রোগীর মৃত্যুর খবর এখনোও পাওয়া যায়নি।