নিউজটি শেয়ার করুন

পেকুয়ায় কর্মহীন রিক্সা শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ

পেকুয়া প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়ায় করোনা ভাইরাসের সতর্কতায় কর্মহীন হয়ে পড়া রিক্সা শ্রমিকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন পেকুয়া উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ইউসুফ রুবেল।

সোমবার (৪মে) সকালে সদর ইউনিয়নের দেড়শতাধিক শ্রমিকদের মাঝে তিনি এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এসময় তিনি বলেন, মহামারীর কারণে হতদরিদ্র লোকজন খাবার সংকটে দিনাপাত করছে। এছাড়াও বর্তমানে রমজান মাসেও আরো বেশি কষ্ট পাচ্ছেন এসব লোকজন। তার মাঝে রিক্সা চালকদের বেশিরভাগ রিক্সা চলাচল বন্ধ রয়েছে।

খুব অসহায় দিনযাপন করায় তাদেরকে অল্প পরিমাপ করে ইফতার সামগ্রী দেয়া হয়েছে। ধারাবাহিকভাবে অন্যান্য পরিবহণ শ্রমিকদেরও ইফতার সামগ্রী দেয়ার চেষ্টা অব্যাহত রাখার চেষ্টা করবেন বলে জানান তিনি।

উল্লেখ যে তিনি ধাপে ধাপে সদর ইউনিয়নের প্রায় এক হাজারের ও অধিক পরিবারের মাঝে ব্যক্তি উদ্যোগে এসব ত্রাণ বিতরণ করেছেন।