নিউজটি শেয়ার করুন

পেকুয়ায় কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করলেন উপজেলা ছাত্রদল

পেকুয়ায় কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরণ করেছেন পেকুয়া উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। সোমবার ১৩ জানুয়ারী পেকুয়া উপজেলা বিএনপির কার্যালয়ে প্রায় ১ শতাধিক ছাত্রছাত্রীর মাঝে এই পাঠ্যপুস্তক বিতরণ করা হয়।

এসময় সংক্ষিপ্ত আলোচনায় পেকুয়া উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল আজিমের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আবু হানিফের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, উদ্বোধকের বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহবায়ক কামরান জাদিদ মুকুট ।

বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক এটিএম জাহেদ,দপ্তর সম্পাদক আমজাদ হোছাইন, সহ সাংগঠনিক সম্পাদক হেফাজ উদ্দিন কাইয়ুম, প্রচার সম্পাদক নবাব শরিফ, মগনামা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জিয়াউর রহমান, উজানটিয়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সভাপতি আলী হোছাইন মুজাহিদ, টৈটং ইউনিয়ন ছাত্রদলের আরিফ, পারভেজ, বিএম আই কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক তায়েব, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ প্রমুখ ।

আলোচনা সভার পরে বিভিন্ন কলেজ ও মাদ্রাসার গরীব ও মেধাবী শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দেন আগত নেতৃবৃন্দরা।

এ সময় বক্তরা বলেন, ছাত্রদল কলেজের ক্যাম্পাস নিরাপদ চায় আর অন্যরা ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকান্ড চালায়। ছাত্রদলের নেতৃত্বের প্রতি এখনো অবিভাবকদের আস্তা আছে বলেই শিক্ষার্থী ছাত্রদল করে। তারা আরো বলেন অবশ্যই আগামীতে ছাত্রদলের নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত ও আধুনিক কক্সবাজারের রুপকার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহম্মদকে দেশে ফিরিয়ে আনা হবে।