পেকুয়ায় আন্ত: উপজেলা কিন্ডার গার্ডেন স্কুল -বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫মার্চ) টৈটং ইক্বরা স্কুল এন্ড কলেজের মাঠে দুইদিন ব্যাপী এই আয়োজনের সমাপ্তি হয়। এতে পেকুয়া উপজেলার প্রায় ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশো ছাত্রছাত্রী বিভিন্ন প্রতিযোগীতায় অংশ নেয়।
অনুষ্ঠানে পেকুয়া উপজেলা কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের সভাপতি নুরুল ইসলাম বিএসসি’র সভাপতিত্বে ও পেকুয়া কিংস্টন স্কুলের অধ্যক্ষ নুরুল আমিনের সঞ্চলনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পেকুয়া উপজেলা র্নিবাহী কর্মকর্তা সাঈকা শাহাদাত, মুখ্য আলোচকের বক্তব্য রাখেন, পেকুয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ছালামত উল্লাহ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসোসিয়েশনের সহ-সভাপতি ও পেকুয়া সরকারী জিএমসি স্কুলের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ এনামুল হক চৌধুরী, পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক ছফওয়ানুল করিম, কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের সম্পাদক কমর উদ্দিন, পেকুয়া মডেল কেজি স্কুলের অধ্যক্ষ শহিদুল্লাহ প্রমুখ্য।
প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী কর্মকর্তা সাঈকা শাহাদাত বলেন, ছেলেমেয়েদের প্রাথমিক ধাপ হচ্ছে প্রাথমিক বিদ্যালয়গুলো সেটা যেকোন প্রতিষ্ঠান হইতে পারে সেইটা সন্তানদের প্রথম ফাউনেডশন। ফাউন্ডেশন মজবুত হলেই ছেলেমেয়েদের ভবিষ্যৎ উজ্জল হবে। সেজন্য অভিভাবকদের পাশাপাশি শিক্ষকদের ভুমিকা কম নয়। শিক্ষকদের সবসময় শিক্ষা প্রতিষ্ঠান যেন ভয়মুক্ত আর আনন্দঘন পরিবেশের হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।








