কক্সবাজারের পেকুয়ায় হাজেরা বেগম (২০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৬ অক্টোবর) দুপুর ২ টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের বকসু চৌকিদার পাড়া থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হাজেরা বেগম উপজেলার সদর ইউনিয়নের বকসু চৌকিদার পাড়া গ্রামের মুহাম্মদ খোকনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, সে আত্মহত্যা করলে স্থানীয়রা তাকে পেকুয়ায় একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করেন। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, হাজেরার সাথে স্বামী খোকনের কলহ চলছিল। দুই বছর আগে তাদের বিয়ে হয়। তাদের সংসারে কোন সন্তান ছিল না।
পেকুয়া থানার ওসি কামরুল আজম বলেন, ‘আত্মহত্যার খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালে মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।








