Site icon CPLUSBD.COM

পেকুয়ায় ডাকাত আলমের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

পেকুয়ায় ডাকাত আলমের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২.৩০ মিনিটের সময় ভোরে টইটং ইউনিয়নের গুদিকাটা এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

এসময় ঘটনাস্থল থেকে ১২ টি দেশীয় তৈরি বন্দুক ও ২৩ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্যও আহত হন।

পুলিশ জানায়, টৈটং ইউনিয়নের ফরেস্ট অফিসের কাছাকাছি ডাকাত দলের মধ্যে গোলাগুলির খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) মতিউল ইসলামের নেতৃত্বে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতদল পুলিশকে ও লক্ষ্য করে গুলি ছুড়ে । আত্মরক্ষার্তে পুলিশ ও গুলি ছুড়লে ডাকাতদল দিকবেদিক পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় পেকুয়া হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।

নিহত আলম রাজাখালী ইউনিয়নের বদিউদ্দিন পাড়ার আবুল হোছেনের পুত্র বলে জানা গেছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল আজম বলেন, এঘটনায় আমাদের কয়েজন পুলিশ সদস্যও আহত হন। নিহত ব্যক্তির বিরুদ্ধে ডাকাতি চাদাঁবাজিসহ বিভিন্ন অপরাধে ৭টি মামলা রয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।