পেকুয়া প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়ায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে গিয়াস উদ্দিন নামের এক ফল ব্যবসায়ী ট্রাক চাপায় নিহত হয়েছেন।
ঘটনাটি ঘটে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় ।
নিহত গিয়াস উদ্দিন টৈটং হিরাবুনিয়া পাড়ার কবির আহমদ এর পুত্র।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্রে জানা যায় নিহত গিয়াস উদ্দিন টৈটং হাজী বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে রাতে বাড়ি ফেরার পথে পেকুয়া এবিসি আঞ্চলিক মহাসড়কের টৈটং পয়েন্টে গরুবোজাই ট্রাক চাপা দিয়ে ট্রাকটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
পেকুয়া থানার ওসি (তদন্ত)কানন সরকার জানান নিহতের ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি খাদে পড়ে আছে বিষয়টি পুলিশ তদন্ত করছে বলে জানান।








