নিউজটি শেয়ার করুন

পেকুয়ায় দ্বিতীয় পর্যায়ে গৃহহীনদের মাঝে আরো ৯টি ঘরও জমি হস্তান্তর কাল

এফ এম সুমন,পেকুয়াঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে সারা দেশের ন্যায় পেকুয়া উপজেলায় দ্বিতীয় পর্যায়ের আরো ৯ টি ভুমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রী কর্তৃক জমি ও গৃহ প্রদান করা হবে আগামী কাল। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সকাল ১০ টায় এই জমি ও বাড়ি হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ উপলক্ষে শনিবার (১৯ জুন) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং করে এ তথ্য জানিয়েছেন । এসময় নির্বাহী কর্মকর্তা মোঃ মুতাছেম বিল্যাহ বলেন, ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য বরাদ্ধকৃত দ্বিতীয় পর্যায়ে প্রস্তুতকৃত ৯টি ঘর উপকারভোগীদের মাঝে আগামীকাল মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে হস্তান্তর করবেন।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী মুজিববর্ষে বাংলাদেশে একজনও ভূমি ও গৃহহীন থাকবেনা এ লক্ষ্যকে সামনে রেখে আমরা কাজ করছি। ১ম পর্যায়ে আমরা ৪৫ টি পরিবারের মাঝে জমিও ঘর হস্তান্তর করেছি। কাল দ্বিতীয় পর্যায়ের আরো ৯টি ঘর ও দুই শতক করে জমি হস্তান্তর করা হবে। এ নিয়ে উপজেলায় দুই দফায় মোট ৫৪ টি ঘরও জমি হস্তান্তর হচ্ছে। বাকিগুলো প্রস্তুতের কাজ চলছে। এই ছাড়াও বরাদ্ধ পেলে এবং খাস জমি ঘর নির্মানের জন্য প্রস্তুত হলে অগ্রাধিকার ভিত্তিতে তালিকাভুক্তদের আবার ঘর ও জমি প্রদান করা হবে বলে জানান তিনি।

ব্রিফিং অনুষ্ঠানে, আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুল ইসলাম, পেকুয়া পল্লীবিদ্যুতের সহকারী ব্যবস্থাপক দীপন চৌধুরী ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা জয় প্রকাশ চাকমা সহ আরো অনেকে।