পেকুয়া প্রতিনিধি: পেকুয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মুত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার( ৭ মে) সকাল ১১টার দিকে রাজাখালীর মাঝির পাড়া এলাকায়।
নিহত শিশুরা হলো রাজাখালী ইউনিয়নের মাঝির পাড়া এলাকার প্রবাসী আজম খানের শিশু পুত্র মুনতাহি (৬) ও পেকুয়া বাজারের ব্যাবসায়ী কমিরদাদ মিয়ার শিশু কন্যা কুলসুমা আকতার (৭)।
নিহতেরা সম্পর্কে মামাতোভাই ও ফুফাতো বোন।
স্থানীয়রা জানান, ধারনা করা হচ্ছে বাড়িতে সবাই ঘুমিয়ে থাকার সুবাধে মুনতাহা খেলতে বাইরে গিয়ে হয়তো পুকুরের পানিতে পড়ে যায়। পরে পুকুরে পড়তে দেখে কুলসুমাও তাকে বাচাঁতে পানিতে নামে। পরে দুজনের মর্মান্তিক মৃত্যু হয়।
এদিকে নিহতের পরিবারে চলছে শোকের মাতম।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ বাদশা বলেন, আমি খবর পেয়েছি বিষয়টি খুবই মর্মান্তিক।

