Site icon CPLUSBD.COM

পেকুয়ায় বারবাকিয়া প্রবাসী ফোরামের উদ্যোগে খতমে কোরআন ও বৃক্ষ রোপণ কর্মসূচি

পেকুয়া প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়ায় সামাজিক সংগঠন বারবাকিয়া প্রবাসী ফোরামের উদ্যোগে খতমে কোরআন ও বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে।

শুক্রবার বিকেলে বারবাকিয়া ইউনিয়ন পরিষদের মাঠে এই খতমের কোরআন ও বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়।

এতে উপস্থিত ছিলেন, বারবাকিয়া ইউপি চেয়ারম্যান এ এইচ এম বদিউল আলম, পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন, উপজেলা ছাত্রলীগের সভাপতি কফিল উদ্দিন বাহাদুর, পেকুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মিনহাজ উদ্দিন, ইউপি সদস্য মাষ্টার ইউনুছ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশিদ আমিন, এই ছাড়াও বারবাকিয়া প্রবাসী ফোরামের উপদেষ্টা আব্দু জলিল, জামাল হায়দার, মোহাম্মদ ফোরকান, পারভেজ, সাংগঠনিক সম্পাদক কাশেম মাহমুদ সংগঠনের সিনিয়র প্রতিনিধি তারেক নাজেরী, আব্দুর রহিম, শহিদুল ইসলাম শহিদসহ বারবাকিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ওয়ার্ড প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই আয়োজনে প্রবাস থেকে সার্বিক সহযোগীতা করেন, সংগঠনটির সভাপতি এম নজরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি আরিফুল হাছান আদর, সাধারণ সম্পাদক মেহের মুহাম্মদ ফাহিমসহ সংগঠনের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।

এইসময় অতিথিরা বারবাকিয়া প্রবাসী ফোরামের সামাজিক কাজকে সাধুবাদ জানান এবং গাছের চারা লাগিয়ে বৃক্ষরোপণ উদ্বোধন করেন। উল্লেখ্য সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে মানুষের নানাবিধ কল্যাণে কাজ করে আসছে তারা।