নিউজটি শেয়ার করুন

পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল দপ্তরীর মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে রেলওয়ের কর্মচারীর মৃত্যু

সিপ্লাস প্রতিবেদক: কক্সবাজারের পেকুয়ায় মগনামা ইউনিয়নের হাজী মৌলভীপাড়া এলাকায় বৈদ্যুতিক তারে জড়িয়ে আবু মুহাম্মদ ইউসুফ (৩৫) নামের এক স্কুল দপ্তরীর মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার মৃত আবু ছৈয়দের ছেলে।

রবিবার (৩ অক্টোবর) সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।

বিদ্যুৎস্পৃষ্ট মারা যাওয়া ইউসুফ মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী হিসেবে কর্মরত ছিলেন।

মগনামা ইউনিয়ন পরিষদের সদস্য আজিজুল হক বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছের ওপরেই ইউসুফের মৃত্যু হয়। তার নিথর দেহ গাছ থেকে মাটিতে পড়ে গেলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

পেকুয়া থানার ওসি (তদন্ত) কানন সরকার বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here