Site icon CPLUSBD.COM

পেকুয়ায় বেশি দামে পণ্য বিক্রি ও মূল্য তালিকা না থাকায় দুই দোকানীকে জরিমানা

কক্সবাজারের পেকুয়ায় বেশি দামে পেঁয়াজ বিক্রি ও মুল্য তালিকা না থাকার কারনে দুই মুদির দোকানিকে ২০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২১অক্টোবর) বিকেল ৪টার দিকে পেকুয়া আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈকা শাহাদাতের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। জানা যায়, জেলা প্রশাসনের নির্ধারণ করা দাম না মেনে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি ও নির্ধারিত মুল্য তালিকা না টাঙানোর কারনে পেকুয়া বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে ভোক্তা সংরক্ষণ আইনে আশেক স্টোরের মালিক মোঃ আশেককে ১০ হাজার টাকা ও আলম স্টোরের মালিক মোঃ আলমকে ১০হাজার টাকা করে মোট ২০হাজার টাকা জরিমানা করা হয়। পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈকা শাহাদাত বলেন, পেঁয়াজসহ সকল ভোগ্যপণ্য সঠিক দামে বিক্রি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।