পেকুয়া প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়ায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২১ উপলক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ ছাবের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুতাচ্ছেম বিল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম মিনু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মুজিবুর রহমান প্রমুখ।
এসময় চিকিৎসক বিভিন্ন এনজিও সংস্থার কর্মকর্তা সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা করোনার এসময়ে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর সময় সকলকে স্বাস্থ্য বিধি মানা সহ সামাজিক দুরত্ব মানার আহবান জানান।

