নিউজটি শেয়ার করুন

পেকুয়ায় ভোলাখালের মোহনা থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

কক্সবাজারের পেকুয়ায় ভোলা খালের মোহনা মগনামা-পেকুয়া চ্যানেল থেকে ছাইদুল হক (১৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক মগনামা বাজার পাড়া এলাকার শহিদুল ইসলামের পুত্র বলে জানা গেছে। বৃহস্পতিবার ১৬ জানুয়ারি সন্ধ্যায় বাইন্যাঘোনা মগনামা চ্যানেল এলাকায় নদীতে জেলের জালে আটকে থাকা যুবকের লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পেকুয়া থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে।

নিহতের স্বজনেরা জানান, পেশায় লবনচাষী ছাঈদুল ইসলাম তার মামার বাড়িতে লবনের কামলার কাজ করতেন। কিন্তু কাজ সেরে প্রতিদিন ঘরে ফিরলেও গত ১২ জানুয়ারি তারিখ থেকে আর বাড়িতে ফেরেনি। তার বাড়িতে না ফেরায় তার পরদিন পরিবার পেকুয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ভোলা খালের পেকুয়া মগনামা চ্যানেল থেকে তার লাশ উদ্ধার করে হয়।

এ নিয়ে স্থানীয়দের মাঝে রহস্যের জন্ম দিয়েছে। এ বিষয়ে পেকুয়া থানার ওসি তদন্ত মিজানুর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করি। পানিতে থাকার কারনে নিহতের শরীর দেখে কিছু বলা যাচ্ছে না ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।