নিউজটি শেয়ার করুন

পেকুয়ায় স্কুল কলেজ মাদ্রসা কর্মচারী কল্যাণ পরিষদের ত্রি বার্ষিক নির্বাচন সম্পন্ন

পেকুয়া প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়ায় স্কুল কলেজ ও মাদ্রাসা কর্মচারী কল্যাণ পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার বারবাকিয়া হোসনে আরা বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ নির্বাচন অনুষ্টিত হয়।

নির্বাচনে সদস্যদের ভোটে সভাপতি পদে (শিলখালী উচ্চ বিদ্যালয়) জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক পদে (আলমাচিয়া দাখিল মাদ্রাসা) নেজামুল করিম, ও অর্থ সম্পাদক পদে (হোসনে আরা বালিকা উচ্চ বিদ্যালয়) রশীদ আহম্মদ নির্বাচিত হয়।

নির্বাচন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ও ফলাফল ঘোষণা করেন, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, প্রধান আলোচকের বক্তব্য রাখেন, পেকুয়া উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মাস্টার জাহেদ উল্লাহ, আরো বক্তব্য রাখেন, স্থানীয় আওয়ামীলীগ নেতা ওয়াহিদুর রহমান ওয়ারেচী, জাতীয় শ্রমিক লীগ উপজেলা সাধারণ সম্পাদক এস এম শাহাদাত হোসেন, হোসনে আরা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা আলী, সাংস্কৃতিক কর্মী এফএম সুমন, শ্রমিক লীগের দপ্তর সম্পাদক হুমায়ুন কবিরসহ আরো অনেকে।

বক্তারা সবাই নব নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানান এবং এই সংগঠনকে সকলের কল্যাণে কাজ করার আহবান জানান।

উল্লেখ্য নব নির্বাচিত কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here