Site icon CPLUSBD.COM

পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২০ সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

পেকুয়া উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত অন্যতম বিদ্যাপীঠ পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২০ সালের এসএসসি ও সমমানের পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারী) সকালে বিদ্যালয়ের অধ্যয়নরত ছাত্রীরা পরিক্ষার্থীদের ফুল দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানান।

অনুষ্টানে বিদায়ীদের বক্তব্যে আবেগাপ্লুত হয় আগত সবাই। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকুলীয় কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পেকুয়ার কৃতি সন্তান চট্টগ্রাম চক্ষু হাসপাতালের সাবেক পরিচালক এস এম মোর্শেদ জাফর, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সাংবাদিক ছফওয়ানুল করিম, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম. আজম খান, পেকুয়া পাইলট স্কুলের অধ্যক্ষ আমিনুল হক, অবিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, সাংস্কৃতিক কর্মী এফ এম সুমন, শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ্য।

এসময় অন্যন্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য এম. মঞ্জুর আলম, ফজলুল করিম, মাস্টার মুবিনুল হক, মাস্টার এনামুল হক, দুর্নীতি প্রতিরোধ কমিটি পেকুয়ার সাধারণ সম্পাদক ডাঃ আশেক উল্লাহ সহ আরো অনেকে। এসময় বক্তারা সবাই পরিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়ালেখা করার পাশাপাশি ভালো ফলাফল অর্জন করতে অনুরোধ জানান। বক্তারা আরো বলেন, এই বিদায় ক্ষনিকের এটা হলো উন্নতির সোপানে পৌছানোর একটি সিডি মাত্র এই বিদায় নিয়ে জীবনে মানুষের মতো মানুষ হয়ে আবারো সবার মাঝে ফিরে আসার অনুরোধ জানান। এসময় বিদ্যালয়ের শিক্ষক পরিক্ষার্থী অবিভাবক সহ অতিথিরা উপস্থিত ছিলেন।