লোহাগাড়া প্রতিনিধি: অভিনব কৌশলে পেটে করে ইয়াবা পাচারকালে গ্রেফতার মোঃ ইউছুপ (১৯) মোঃ ইসমাইল(১৯) নামে দুই ইয়াবা কারবারিকে আটক করেছে সাতকানিয়া থানা পুলিশ।
এ সময় তাদের পেট থেকে কালো টেপ দিয়ে মোড়ানো ১ হাজার ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
৩০ জুলাই (বৃহস্পতিবার) দুপুর দেড় টার দিকে উপজেলার কেরানী হাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃত ইয়াবা পাচারকারী কক্সবাজার জেলার উখিয়া কুতুপালং এলাকায় মাতব্বরের পুত্র মোঃ ইউছুপ (১৯) একই উপজেলার রত্নাপালং এলাকায় সে জাফর আলমের পুত্র মোঃ ইসমাইল (১৯)।
মাদক ব্যবসা তাদের একমাত্র পেশা। তারা দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় পেটের ভিতর ইয়াবা ঢুকিয়ে দেশের বিভিন্ন ব্যবসায়ীর কাছে ইয়াবা পৌঁছে দিয়ে আসছে।পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান গোপন তথ্যের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয় কেরানী হাটে থেকে মোঃ ইউছুপ এবং মোঃ ইসমাইল নামে দুই ইয়াবা কারবারি করে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।








