নিউজটি শেয়ার করুন

আবেদিত অনলাইন নিউজ পোর্টালগুলোকে নিবন্ধন দিতে কেন নির্দেশ দেয়া হবে না: হাইকোর্ট

পেশাদার নিউজ পোর্টাল বন্ধে নয়, অপেশাদার, কুরুচিপূর্ণ ও উদ্দেশ্যপ্রণোদিত নিউজ পোর্টাল বন্ধে হাইকোর্টের এই নির্দেশনা: ডেপুটি এ্যাটর্নি জেনারেল

আবেদিত অনলাইন নিউজ পোর্টালগুলোকে নিবন্ধন দিতে কেন নির্দেশ দেয়া হবে না

সিপ্লাস প্রতিবেদক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে এক সপ্তাহের মধ্যে অনিবন্ধিত ও অননুমোদিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এক সম্পূরক আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী রাশিদা চৌধুরী নীলু ও জারিন রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী। এর আগে রাশিদা চৌধুরী নীলু ও জারিন রহমানের রিটের শুনানি নিয়ে ১৬ আগস্ট রুল জারি করেছিলেন হাইকোর্ট।

রুলে পত্রিকা, অন্যান্য সংবাদ সংস্থা ও সাংবাদিকদের উচ্চমানসম্পন্ন পেশাদারিত্বের জন্য প্রেস কাউন্সিল আইন, ১৯৭৪ এর ১১ (২) (খ) অনুযায়ী কার্যকর ও উপযুক্ত একটি নৈতিক আচরণবিধি প্রণয়ণে নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না জানতে চেয়েছেন আদালত।

একইসঙ্গে পত্রিকা ও অন্যান্য সংবাদ সংস্থা, সাংবাদিকদের উচ্চমানসম্পন্ন পেশাদারিত্বের জন্য একটি নৈতিক আচরণবিধি করার কেন নির্দেশ দেওয়া হবে না এবং ন্যাশনাল ব্রডকাস্ট পলিসি-২০১৪ অনুযায়ী একটি একটি ব্রডকাস্টিং কমিশন গঠনে যথাযথ পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

এছাড়া অননুমোদিত, অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের প্রচার-প্রকাশ বন্ধে আইনি পদক্ষেপ নিতে এবং নিবন্ধনের জন্য বিবেচনাধীন অনলাইন নিউজ পোর্টালগুলোকে নিবন্ধন দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চেয়েছেন আদালত।

তথ্যসচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান এবং বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছিল।

এ ব্যাপারে বিস্তারিত জানতে সিপ্লাসটিভির পক্ষ থেকে ডেপুটি এ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরীর সাথে যোগাযোগ করলে তিনি জানান, যারা পেশাদার নিউজ পোর্টাল তাদের বিরুদ্ধে মহামান্য হাইকোর্টের এই নির্দেশনা নয়। যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা, কুরুচিপূর্ণ সংবাদ প্রচার করে তাদের বন্ধ করতেই হাইকোর্টের এই নির্দেশনা।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে উদ্দেশ্য করে দেয়া এই নির্দেশনা তাদের কাছে পৌঁছানোর সাত দিনের মধ্যে এই নির্দেশনা কার্যকর করতে হবে।

তিনি জানান, এই রীটের বাদিপক্ষ থেকে ৯২টি নিবন্ধিত নিউজ পোর্টাল ছাড়া বাকী সকল অনিবন্ধিত ও অননুমোদিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছিল মহামান্য হাইকোর্টের কাছে।

তিনি আরও জানান, তথ্য মন্ত্রণালয় ও বিটিআরসিকে এই মামলায় পক্ষভুক্ত করা হয়েছে। মহামান্য হাইকোর্টের এই নির্দেশনার ব্যাপারে তাদের যদি কোন পর্যবেক্ষন বা বক্তব্য থাকে তাহলে তারা তা মহামান্য হাইকোর্টে পেশ করতে পারবেন।

এছাড়া তৃতীয় পক্ষ কেউ যদি মনে করেন, এই মামলায় তার পক্ষভুক্তি হওয়া দরকার তাহলে সেও মহামান্য হাইকোর্টে এই মামলায় পক্ষভুক্তির আবেদন করতে পারবেন। মহামান্য হাইকোর্ট যদি মনে করেন তাকেও পক্ষভুক্তি করা দরকার তাহলে সেও পক্ষভুক্ত হতে পারবেন।

তিনি বলেন, যারা পেশাদারিত্বের সাথে সংবাদ প্রচার পরিবেশন করে যাচ্ছে তাদের বিরুদ্ধে এই নির্দেশনা নয়, যেসব নাম সর্বস্ব নিউজ পোর্টাল সংবাদের নামে ব্যক্তি আক্রমন সহ নানা অনৈতিক ও উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা সংবাদ প্রচার, পরিবেশন করে ব্যক্তির সম্মানহানি করে চলেছে তাদের কর্মকান্ড বন্ধে মহামান্য হাইকোর্টের এই নির্দেশনা।
আরও জানতে ভিডিওতে ক্লিক করুন…

আরো পড়তে পারেন:

চমেকের নালা থেকে দুই নবজাতকের লাশ উদ্ধার

সীতাকুণ্ডে মাদার স্টিল শিপ ইয়ার্ডে দূর্ঘটনায় ব্যবসায়ী নিহত

৩ ছাত্রী নিখোঁজ: ৪ শিক্ষক আটক, মাদ্রাসা বন্ধ

জাতিসংঘ অধিবেশনে ভাষণ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

এবার অনশনে বসেছে বাংলাবাজার ঘাটের সাম্পান মাঝিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here