Site icon CPLUSBD.COM

প্যারাডাইস উপন্যাসের জন্য এবার সাহিত্যে নোবেল পেলেন আব্দুলরাজাক

ctg news

সিপ্লাস ডেস্ক: প্যারাডাইস নামে চতুর্থ উপন্যাসের জন্য এবার সাহিত্যে নোবেল পেলেন তানজানিয়ান বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আব্দুলরাজাক গুর্নাহ।

সুইডেনের রাজধানী স্টকহোমে বাংলাদেশ সময় বৃহস্পতিবার বিকেলে এক অনুষ্ঠানে নোবেল কমিটি তার নাম ঘোষণা করে। গত বছর সাহিত্যে নোবেল পেয়েছিলেন মার্কিন কবি লুইস গ্লুক।

আব্দুলরাজাক গুর্নাহ এর জন্ম ১৯৪৮ সালে। তানজানিয়ায় বেড়ে উঠলেও ১৯৬০ সালের পর শরণার্থী হিসেবে যুক্তরাজ্যে যান এই সাহিত্যিক। অবসর নেওয়ার আগ পর্যন্ত তিনি ক্যান্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন।