নিউজটি শেয়ার করুন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ, প্রতিবেদকের বক্তব্য

সিপ্লাস প্রতিবেদক: সিপ্লাসবিডি.নেট নিউজ পোর্টালে গত ১৪ অক্টোবর ‘সদরঘাটে কিশোর গ্যাং নেতা কায়সারের রাজত্ব: খতিয়ে দেখছে পুলিশ’ সংবাদের প্রতিবাদ করেছেন মো. আবু কাইসার।

তার স্বাক্ষরিত প্রতিবাদলিপিতে বলা হয়, সিপ্লাস অনলাইন নিউজ পোর্টালে গত ১৪.১০.১২ইং তারিখে “সদরঘাটে কিশোর গ্যাং নেতা” পরিচয়ে আমার বিরুদ্ধে যে সংবাদ প্রকাশিত ও প্রচারিত হয়েছে তা সর্বতোভাবে মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, মানহানিকর বিধায় আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রকৃতপক্ষে সমাজের দুষ্টচক্র ও স্থানীয় রাজনৈতিক প্রতিপক্ষের অন্যায় প্রভাবে ও বশে গিয়ে আমার ও আমার পরিবারের সুনাম ও মর্যাদা ক্ষুন্ন এবং ইচ্ছাকৃতভাবে আমার মানহানির উদ্দেশ্যে এ সংবাদ পরিবেশিত হয়েছে।

প্রতিবেদকের বক্তব্য: স্থানীয় বিভিন্ন মহল ও প্রশাসনের বিভিন্ন সূত্রে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে এ প্রতিবেদনটি তৈরী করা হয়েছে। ইসলামিয়া কলেজের সাবেক ভিপি খলিলুর রহমান নাহিদকে আবু কায়সারের দেয়া প্রান নাশের হুমকির অডিও রেকর্ড এবং নাহিদের করা জিডিসহ নানা তথ্য উপাত্ত আমাদের কাছে সংরক্ষিত রয়েছে। ইচ্ছাকৃত কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য এ সংবাদ করা হয়নি।