নিউজটি শেয়ার করুন

প্রকৃত মুসলমান ধর্মীয় কাজের সাথে মানব কল্যাণেও কাজ করেন

সংযুক্ত আরব আমিরাতের আনজুমানে খোদ্দামুল মুসলেমীন আল-আইন শাখার উদ্যোগে আওলাদে রাসুল (দ.) হযরত শাহ্সূফী সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডাৱীৱ (চট্টগ্রাম মাইজভান্ডার) স্মরণে শীর্ষক সেমিনার ও আল্লামা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ইউ এ ই আগমন উপলক্ষে সংবর্ধনা সভার আয়োজন করা হয়।

শুক্রবার আল আইনের সুপার রেস্টুরেন্ট হলে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওলাদে রাসুল (দ.) আল্লামা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী আল হোসাইন (ম.জি.আ)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ মাসুক-ই-মইনুদ্দিন আল হাচানী আল হোসাইনী (মজিআ)।

কুরআন তেলোয়াত ও নাতে রাসুল (দঃ) পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন মাওলানা আবুল হাসেম ও সঞ্চালনা করেন মাওলানা নুরুল আমিন।

এতে বক্তব্য রাখেন আনজুমানে খোদ্দামুল মুসলেমীন আমিরাত কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী, জসিম উদিন, মুহাম্মদ মামুনুর রশিদ, (সাধারণ সম্পাদক আল আইন), শাহ আলম, নাসির উদ্দিন, দিদারুল আলম, ম জয়নাল আবেদীন, বাবর সিকদার, আবু তালেব ইমরান হোসেন হামিদ সিকদার, ওমর ফারুক খলিফা রুহুল আমিন, ইসকানদর তাওহিদসহ অনেকে।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বিশ্বে মুসলমানদের দুঃখ দূর্দশার অন্যতম কারন রাসুল (দঃ) এর আদর্শ হতে দূরে সরে থাকা। আল্লাহর হুকুম ও তার রাসুলের আদর্শ বাস্তবায়নের সাথে সাথে মানব কল্যাণেও কাজ করে যেতে হবে।

তিনি বলেন, প্রকৃত মুসলমান শুধু ধর্মীয় কাজ করে না মানব কল্যাণেও তারা কাজ করে থাকেন। পরে মিলাদ কিয়াম শেষে মোনাজাত করা হয়। দেশ, জাতি ও প্রবাসীদের কল্যানে দোয়া করা হয়।