সিপ্লাস ডেস্ক: সাতকানিয়া সরকারি কলেজের সাবেক ছাত্রলীগের সভাপতি ও সাতকানিয়া উপজেলা যুবলীগ নেতা মোহাম্মদ কামালের তিনি গত বৎসর করোনা কালীন সাতকানিয়া উপজেলা সহ বিভিন্ন স্থানে পরিবারের মাঝে খাদ্য সামগ্রী নিয়ে বাড়ী বাড়ী গিয়ে পৌঁছে দিয়েছিল।
কিন্তু এই বৎসরও তার এই কার্যক্রম বন্ধ নেই সরকার ঘোষিত লক ডাউন হওয়ার পর থেকে মানুষগুলো পাশে খাদ্য সহায়তা দেওয়ার জন্য নিজ ফেসবুক প্রোফাইলে পোস্ট করে নাম, ঠিকানা ও মোবাইল নম্বর সংগ্রহ করে নিজ অর্থায়নে সাতকানিয়া পৌরসভাসহ উপজেলার বিভিন্ন স্থানে নিজ মোটরসাইকেল ব্যবহার করে এই মধ্যবিত্তসহ অসহায় ও হতদরিদ্র সবমোট প্রায় ১৫০ পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে কোন ফটোসেশান না করে চাল, ডাল, আলু, পেয়াজ, রসুন, তেল, লবন, চনা, মুড়ি ও সাবানসহ প্রতি পরিবারের জন্য প্রায় ১০ কেজি পরিমান খাদ্য সামগ্রীগুলো পৌঁছে দিচ্ছে।
এই বিষয়ে তিনি বলেন, আমি ভুক্তভোগী কারো ছবি তুলি না, আমি আমার ছবি খাদ্য সামগ্রী সহ শুধু মাত্র ফেসবুকে পোস্ট করি এই কারনে যে যাকে আমি এই সামান্য খাদ্য সামগ্রী যে দিচ্ছি সেটা জেনে আমাকে নক করতে পারে মতো আর আমার দেখায় সকলে এ মহৎ কাজে এগিয়ে আসে মতো।
তিনি নিজ নিজ এলাকার ধনাঢ্য ব্যক্তি ও স্থানীয় জনপ্রতিনিধিদের এই মহামারিতে তথা দূর সময়ে এগিয়ে আসার অনুরোধ করেন এবং সাতকানিয়া উপজেলার সর্বসাধারণকে সম্প্রতি মহামারী প্রতিরোধ করার জন্য সবাইকে বাড়িতে থাকার ও সরকার কর্তৃক নির্দেশনা মানে চলার অনুরোধ জানান।








