নিউজটি শেয়ার করুন

প্রতিবন্ধীকে চেয়ার উপহার দিয়ে নিজ হাতে চালানো শিখিয়ে দিলেন মহেশখালীর ইউএনও

এ.এম হোবাইব সজীব,মহেশখালী: মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের এক প্রতিবন্ধীকে হুইল চেয়ার উপহার দিয়েছেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জামিরুল ইসলাম ।

রবিবার ১০শে মে সকালে উপজেলা চত্বরে কালারমারছডা ইউনিয়নের ইউনুস খালী মাইজপাডা গ্রামের আব্দুল মজিদের প্রতিবন্ধী পুত্র লকিয়ত উল্লাকে কে হুইল চেয়ারটি প্রদান করেন ।

এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিনি প্রতিবন্ধী কে হুইল চেয়ার উপহার দিয়ে নিজ হাতে কিভাবে হুইল চেয়ার ব্যবহার ব্যবহার করতে হয় তাও শিখিয়ে দিয়েছেন। ইউএনও এর এমন একটা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ভাইরাল হলে সর্বমহলে প্রশংসিত হয়েছে। এর আগেও ফেইসবুকে কালারমারছড়া উত্তর নলবিলা উচ্চ বিদ্যালয়ের অধ্যায়নরত প্রতিবন্ধীর সালাহ উদ্দিনের ত্রাণের হাহাকার একটি ছবি ভাইরাল হলে তাৎক্ষণিক প্রতিবন্ধীর বাড়িতে উপস্থিতিত হয়ে নগদ টাকা ও একটি চলাচলের জন্য গাড়ি উপহার দিয়েছিলেন। তিনি প্রতিবারই প্রতিবন্ধীর মুখে হাসি ফোটান।

আজ হুইল চেয়ার পেয়ে প্রতিবন্ধী লকিয়ত উল্লাহ জানান তিনি চেয়ার পেয়ে চলাচলের জন্য অনেক খুশি হয়েছেন এবং ইউএনও মহোদয়ের জন্য দোয়া কামনা করেন। এমন ভালো কাজের জন্য ইউএনও মহোদয়কে সাধুবাদ জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষ।

মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার জামিরুল ইসলাম জানান প্রতিবন্ধীরা সমাজে সবসময় অবহেলিত থাকে। তাই আজ এক প্রতিবন্ধীকে একটা হুইল চেয়ার দিয়ে বরাবরই তাদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করি