সিপ্লাস ডেস্ক: চট্রগ্রাম সাগরিকা রোটারি ক্লাব এবং আরসিডি’র সৌজন্যে সিপিআরসি ফিজিওথেরাপি এন্ড রিহ্যাব সেন্টার চট্রগ্রামের চান্দগাও শাখায় প্রতিবন্ধী শিশু নিপাকে ফিজিওথেরাপি ও পুনর্বাসন সেবা দিয়ে যাচ্ছেন নিউরো ডিস্যাবিলিটি রিহ্যাব এন্ড স্পোর্টস ফিজিওথেরাপি বিশেষজ্ঞ রোটারিয়ান মোহাম্মদ কামরুজ্জামান পিটি, এম পি এইচ এফ।
চলমান লকড ডাউন এবং করোনা মহামারীতে নিপার পরিবার নিঃস্ব হয়ে যায়। তাই চিকিৎসা সেবা ব্যয়ের পাশাপাশি আগামি ৬ মাসের বেশি সময় লাগতে পারে চিন্তা করে সম্পূর্ণ খাদ্য সামগ্রী সরবরাহের উদ্যোগ নেন আরসিডি’ র আহবানে সাগরিকা রোটারি ক্লাবের প্রেসিডেন্ট ২০২০-২১ জনাব রাশেদুল আমিন চৌধুরী ও রোটা তারেকসহ অন্যান্যরা।
প্রতিবন্ধী বিশেষজ্ঞ বলেন সমাজ পতিদের সহযোগিতা পেলে আমরা দীর্ঘ মেয়াদী প্রতিবন্ধী পুনর্বাসন কার্যক্রম এর মাধ্যমে অবহেলিত প্রতিবন্ধী পুনর্বাসন প্রক্রিয়াকে সফল করা যাবে।
এতে পরিবার এবং ব্যক্তি সাভাবিক জীবনে ফিরে আসবেন বলে আশা করি।








