রাঙ্গুনিয়া প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগ।
বুধবার (২৩ জুন) সকালে এডভোকেট নুরুচ্ছাফা তালুকদার পৌর অডিটোরিয়াম প্রাঙ্গনে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে পৌর আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
পরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মাস্টার আসলাম খাঁন।
সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর মোহাম্মদ সেলিমের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন পৌরসভা আওয়ামী লীগ নেতা আজিমুল কদর, লোকমানুল হক তালুকদার, আবু তাহের তালুকদার, নির্মল কান্তি দাশ, কাউন্সিলর জালাল উদ্দিন, নুরুল আবছার জসিম, আবুল কাশেম, ফজলুল করিম তালুকদার, মোকাররম হোসেন, জাহাঙ্গীর আলম তালুকদার, ফজল সওদাগর, ওসমান গণি চৌধুরী, কুসন মুৎসুদ্দী, ছাত্রলীগ নেতা মো. রিয়াজ উদ্দিন প্রমুখ। শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

